৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,দুপুর ২:৩৩

বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিমের কারামুক্তি

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৩

  • শেয়ার করুন

এক মাসের বেশি সময় কারাভোগের পর মুক্তি পেয়েছেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান সেলিম। রোববার (২২ জানুয়ারি) রাতে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

এসময় দলের নেতাকর্মীরা কারা ফটকে তাকে ফুল দিয়ে বরণ করেন।

ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাহমুদুল হাসান বাপ্পী বিষয়টি নিশ্চিত করেছেন।

কারা ফটকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য আসলাম মিয়া, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহমুদুল হাসান বাপ্পী, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মামদুদুল মোস্তাকিন নিশাত প্রমুখ উপস্থিত ছিলেন।

  • শেয়ার করুন