২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,দুপুর ২:১৮

ঢাকাসহ ৮ বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৩

  • শেয়ার করুন

ঢাকাসহ আট বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এদিকে আজ সকালে ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ সময়ে সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

 

  • শেয়ার করুন