২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,সকাল ১১:৪৪

জাপার সব পদ থেকে জিয়াউল হক মৃধাকে অব্যাহতি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২২

  • শেয়ার করুন

পল্লীর আভাস: মসিউর রহমান রাঙ্গার পর এবার জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে জিয়াউল হক মৃধাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন দলের যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম।

তিনি জানান, জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে চেয়ারম্যানের উপদেষ্টা ও প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধাকে অব্যাহতি দেওয়া হয়েছে। ইতোমধ্যে এ আদেশ কার্যকর হয়েছে।

তবে কী কারণে তাকে অব্যাহতি দেওয়া হলো, সে বিষয়ে জানাননি মাহমুদ আলম।

জাপার একটি সূত্রের দাবি, জিয়াউল হক মৃধা রওশন এরশাদপন্থিদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে দলের চেয়ারম্যান জি এম কাদেরের বিরুদ্ধে বিভিন্ন অপ্রচার চালাচ্ছেন। এ কারণে তাকে দলী পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

১৪ সেপ্টেম্বর জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ থেকে মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেওয়া হয়।

  • শেয়ার করুন