৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৩:২৫

ডেঙ্গি জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮৯ জন হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২২

  • শেয়ার করুন

দেশে এডিস মশাবাহী ডেঙ্গি জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গি আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৬ জনে। আর নতুন আক্রান্তসহ বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গি রোগীর সংখ্যা ৫০১ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গিবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৯ জন। তাদেরসহ বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ৫০১ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ২৯৭ জন এবং ঢাকার বাইরে ২০৪ জন।

অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১ হাজার ৯৭২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৯ হাজার ২৯ জন এবং ঢাকার বাইরের ২২ হাজার ৯৪৩ জন।

অন্যদিকে ডেঙ্গি আক্রান্ত ৬১ হাজার ৯৭২ জনের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬১ হাজার ১৯৫ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৮ হাজার ৫৬১ জন এবং ঢাকার বাইরের ২২ হাজার ৬৩৪ জন।

এ বছর ২১ জুন ডেঙ্গি আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়। ২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গির সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১-এ সারা দেশে ডেঙ্গি জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। ওই বছর দেশব্যাপী ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

  • শেয়ার করুন