২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,দুপুর ২:২৭

১টি আমের দাম ২৫ হাজার টাকা

প্রকাশিত: মে ১১, ২০২৩

  • শেয়ার করুন

গ্রীষ্মকালের ফলের মধ্যে অন্যতম আম। এ ফল সবার কাছেই সমান জনপ্রিয়। উপমহাদেশে এ ফলের দাম নাগালের মধ্যেই থাকে। তবে জাপানের বিশেষ এক আম যে দামে বিক্রি হচ্ছে, তা শুনলে চোখ কপালে উঠবে যে কারও। হাকুগিন নো তাইয়ো ব্র্যান্ডের প্রতিটি আম বিক্রি হচ্ছে ২৩০ ডলারে (প্রায় ২৫ হাজার টাকা)।

হিরোইউকি নাকাগাওয়া ২০১১ সাল থেকে জাপানের সবচেয়ে উত্তরের দ্বীপের তুষারময় অঞ্চল টোকাচতে এ আমের চাষ করে আসছেন। গ্রিনহাউসের মধ্যে শীতে চাষ করা হয় এ ফল। তার চাষ করা আমই বর্তমানে বিশ্বের সর্বাধিক মূল্যের, যা তিনি কখনোই ভাবেননি।

একটি পেট্রোলিয়াম কোম্পানি পরিচালনা করা নাকাগাওয়া বলেন, প্রথমে বিষয়টি কেউ তেমন একটা গুরুত্ব দেয়নি। কিন্তু হোক্কাইডোতে আমি প্রাকৃতিক কিছু করতে চাইছিলাম। এরপর এক আম চাষির সহযোগিতায় শুরু করি এ আম চাষ। তিনি জানান, স্বাভাবিক আমের চেয়ে তার ফলানো আম বেশি মিষ্টি। তবে এখানেই থামতে চান না তিনি। এ পদ্ধতি ব্যবহার করে এবার তার নজর গ্রীষ্মমণ্ডলীয় পিচ ফল চাষে। সূত্র: এনডিটিভি

  • শেয়ার করুন